Tuesday, June 23, 2026

উদয়ন গুহের কাছে ৫ কোটি টাকা চেয়ে হুমকি চিঠি, মন্ত্রী বললেন “ভয় পাই না”!

Date:

Share post:

লোকসভা নির্বাচনে গত ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছে কোচবিহারে। ওইদিন পুরোটাই সংবাদের শিরোনামে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে। কিন্তু ফের শিরোনামে উদয়ন গুহ। এবার উত্তরবঙ্গ উয়ন্নয়ন মন্ত্রীর কাছে একটি হুমকি চিঠিকে এসেছে। আজ, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই চিঠি পোস্ট করেছেন উদয়ন গুহ। যা নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সংগঠনের লেটার প্যাডে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে।

উদয়ন গুহকে কেএলও-র তরফে দেওয়া হুমকি চিঠিতে লেখা হয়েছে, ১৯৯৩ সাল থেকে তারা এই যুদ্ধ চালিয়ে আসছেন। তার সহযোগিতা করার জন্য আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

বুধবার সকাল ৯টা নাগাদ একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই হুমকি চিঠি দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। হুমকি চিঠির এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক ও পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি জানান, “সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। আমি টাকা দিচ্ছি না। আমি ভয়ও পাচ্ছি না। তবে পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে।




 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...