Saturday, March 14, 2026

প্রখর গরমে ‘ছায়াহীন দিন’ পেল দেশ!

Date:

Share post:

চড়চড়িয়ে বাড়ছে রোদ, ঘেমে নেয়ে একাকার বঙ্গবাসী। এই অবস্থায় সূর্যের দাবদাহ থেকে বাঁচতে একটু ছায়ার আশ্রয় খুঁজছে ছোটো বড় সকলেই। তারই মধ্যে বিরল ঘটনার সাক্ষী রইল দেশ। বুধবার দুপুরের পর থেকে বেঙ্গালুরু জুড়ে ‘জিরো শ্যাডো ডে’(Zero Shadow Day)। বেলা ১২টা ১৭ মিনিট থেকে বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত রাস্তায় পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়িঘোড়া সব ছিল ছায়াহীন। গতবছর জুন মাসে কলকাতাতেও এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছেন মানুষজন। এবার প্রযুক্তির শহরে সেই একই কাণ্ড!

আকাশে সূর্য আছে, প্রচণ্ড তাপ আছে কিন্তু রোদের ছায়া নেই ব্যাপারটা কিন্তু মোটেও অলৌকিক নয়। সবটাই বিজ্ঞান। সূর্য ও পৃথিবীর কোনও অঞ্চল একই বিন্দুতে অবস্থান করলে এমন ঘটনা ঘটতে পারে। আসলে পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকলে সূর্যের আলো সরাসরি উল্লম্বভাবে পড়বে। ফলে প্রত্যেকের ছায়া তার পায়ের কাছে দেখা যাবে, পাশে পড়বে না। মনে হবে কোনও ছায়াই নেই। বছরে দুবার উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় এই ঘটনা ঘটে।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...