Wednesday, May 6, 2026

গরমের ইনিংসে রেকর্ড রান, ৫০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায়!

Date:

Share post:

আর সহ্য হচ্ছে না। এবার সব সীমা ছাড়িয়ে গেছে। পথ চলতি মানুষের মুখে এখন শুধুই এই আলোচনা। ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ ছাড়িয়ে শিরোনামে শুধুই তাপপ্রবাহ। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, তা এই মুহূর্তে কমার কোনও সম্ভাবনা নেই। বরং আগামী ২ থেকে ৩ দিনে গরমও আরও বাড়বে। এর মাঝেই বৃহস্পতিবার গরমের ইনিংসে রেকর্ড রান করে ফেলল মহানগরী। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। শুক্রবার আরও একধাপ এগিয়ে ৪২ ছাড়াতে পারে তিলোত্তমার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হিটওয়েভ বাড়বে। ২৫ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। ২৬ তারিখ এর সঙ্গে গরমের তীব্রতায় নাম জুড়বে ঝাড়গ্রাম, বাঁকুড়ার। স্বস্তির কোনও খবর নেই। আগামী পাঁচদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার- এই তিন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর অনুভূতি থাকবে। সপ্তাহান্তে শুধু দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত পোহালেই ভোট। এর মাঝেই নির্বাচনী কেন্দ্র রায়গঞ্জ ও বালুরঘাটে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...