Friday, April 24, 2026

বাড়িতে পাঁচ ভয়ঙ্কর পোষ্য, সিনেমা ছেড়ে সাপের সংসারে সৃজিত!

Date:

Share post:

বাংলা সিনে জগতের অন্যতম ব্যস্ত পরিচালক এই মুহূর্তে পাঁচ ভয়ঙ্কর পোষ্যকে নিয়ে সংসার করছেন। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) নামটার সঙ্গে জড়িয়ে আছে ইউনিক কনটেন্ট। তবে শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও তিনি যে একটু অন্যভাবে ভাবনা চিন্তা করতে পছন্দ করেন সেটা তার শখ দেখে বেশ বোঝা যায়। কিছুদিন আগেই বাড়িতে সাপ (Snake in the house) রেখে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সাধ করে নিজের শখ পূরণের ইচ্ছের নাম দিয়েছিলেন ‘উলুপী’ (Ulupi)। এবার আরও বড় খবর। ১ নয় বরং ৫ ভয়ঙ্কর সাপ পোষ্য হিসেবে বাড়িতে রেখেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক!

সিনেমা নিয়ে ব্যস্ত থাকা সৃজিত এই মুহূর্তে সাপের সংসার বেশ উপভোগ করছেন। উলুপী কেবল একা নয় তার সঙ্গে এসেছে হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনী (Ball Python)! চমকে উঠেছেন মিথিলাও। সৃজিত পত্নীর কথায়, ‘আমি উলুপির কথা জানতাম। কিন্তু এখন এসে দেখলাম একটা নয় ওর সঙ্গে আরও তিনটি বল পাইথন আছে।’ সেই চার সাপের সঙ্গে আরও এক সাপ যুক্ত হয়েছে। নিছক আড্ডা বা গল্প করতে নয় বরং আজকাল নাকি পরিচালকের বাড়িতে ভিড় জমছে সূদুর কলম্বিয়া থেকে আনা সৃজিতের পোষ্যদের দেখার জন্য। পরিচালক অবশ্য জানিয়েছেন বন দফতরের (Forest Department) নিয়ম মেনে তিনি সাপ বাড়িতে রেখেছেন এবং তাদের যথাযথ খেয়াল রাখছেন।

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...