Wednesday, June 3, 2026

জেলবন্দি অমৃতপাল ভোটে লড়তে পারলেও, ভোট দিতে পারবেন না কেজরিওয়াল

Date:

Share post:

দুই ভিন্ন ব্যক্তিত্বের মানুষ, তবে একটি কারণে দুজনকে একই ছাদের তলায় দাঁড় করিয়েছে। একজন হলেন ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিং ও আর একজন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একজন রয়েছেন আসামের ডিব্রুগড়ের একটি কারাগারে, অন্যজন রয়েছেন তিহার জেলে। তবে এমন কি ঘটলো যা দুইজনকে এক করে দিলো?

দুই নেতার মধ্যে দূরত্ব ২৩০০কিলোমিটারের। তবে দুজনই জেলবন্দি হলেও একজন লোকসভা ভোট দাঁড়াতে পারলেও অন্যজন পারবেন না নিজের ভোটটুকুও দিতে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ২৩এপ্রিল ২০২৩ সাল থেকে জেলবন্দি অমৃতপাল সিং। জানা গিয়েছে, অমৃতপাল পাঞ্জাবে খাদুর সাহেব লোকসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। অমৃতপালের আইনজীবী রাজদেব সিং খালসা আগেই জানিয়েছিলেন, ‘ডিব্রুগড় সেন্ট্রাল জেলে আমি ভাই সাহেব এর সঙ্গে দেখা করেছিলাম। খালিস্তানি পন্থী হওয়ায় আমিই তাঁকে অনুরোধ জানিয়েছিলাম সাংসদ হওয়ার জন্য খাদুর সাহিব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত তাঁর। ভাই সাহেব রাজি হয়েছেন। এবার নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি।’

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোট দিতে না পারার নেপথ্য কারণ হল, কোনও অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও যাঁরা বিচারাধীন কোনও মামলায় জেলবন্দি রয়েছেন, এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত হননি তাঁরা ভোট দিতে পারেন না। ফলে এই বছর লোকসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল।




Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

১২ বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...