Tuesday, May 12, 2026

AAP আপত্তিতে পদ ছাড়লেন দিল্লি কংগ্রেস সভাপতি অরবিন্দর লাভলি

Date:

Share post:

দলে থেকেও দলের কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারছিলেন না। এভাবেই ক্ষোভ জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে ইস্তফা পত্র পাঠালেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি। তবে তিনি অন্য কোনও দলেই যোগ দেবেন না সেটাও স্পষ্ট করে দিলেন তিনি। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে জেরবার আপ-এর সঙ্গে সংঘাতে কংগ্রেসের অন্দরে ভাঙন, ফের স্পষ্ট করছে লোকসভা আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ছোট দলগুলির সঙ্গে সময়োপযোগী সিদ্ধান্ত নিতেই সক্ষম হয়নি।

দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি নিজের ইস্তফাপত্রে লিখেছেন, যেহেতু তিনি দলীয় কর্মীদের স্বার্থরক্ষা করতে পারছেন না, তাই এই পদে থাকার প্রয়োজনও অনুভব করছেন না। এমনকি চিঠিতে কানহাইয়া কুমারকে প্রার্থী করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। দিল্লি উত্তর পূর্ব কেন্দ্র থেকে কানহাইয়ার প্রার্থী হওয়া প্রথম থেকেই স্থানীয় কংগ্রেস নেতারা মেনে নিতে পারেননি। লাভলির চিঠিতে সরাসরি কানহাইয়ার আম আদমি পার্টিকে সমর্থন করার জন্য সমালোচনা করেন।

তবে কংগ্রেসের পদ ছাড়লেও কংগ্রেস তিনি ছাড়ছেন না সেকথাও সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দেন তিনি। কংগ্রেসের এক নেতা তাঁকে বিজেপির প্রার্থী পদের দাবিদার বলে জানালে তিনি তার প্রতিবাদ করেন। মূলত আপ-এর নীতির সঙ্গে সমঝোতা না হওয়ায় নির্বাচনে জোট করায় নারাজ ছিল দিল্লি কংগ্রেস। সেই পরিস্থিতিতে দিল্লি থেকে কানহাইয়া প্রার্থী হয়ে আপ-এর মুখ্যমন্ত্রীর সমর্থনে কথা বলার পরই প্রতিবাদে সরব হয় দিল্লি কংগ্রেস।

 

 

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...