Wednesday, May 27, 2026

নারকেলডাঙা এলাকায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে কলকাতার নারকেলডাঙা এলাকায় (Narkeldanga Area) বছর ৩৬-এর এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায় যুবকের দেহে একাধিক আঘাত মিলেছে। নারকেলডাঙা থানা এলাকার কাইজ়ার স্ট্রিট থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ রক্তাক্ত অবস্থায় ইমামউদ্দিন আনসারিকে (Imamuddin Ansari) দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে (NRS Medical College Hospital)নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে নারকেলডাঙার রাজাবাজারের হারসি স্ট্রিটের বাসিন্দা ইমামউদ্দিনের দেহে ছুরির একাধিক আঘাত পাওয়া গেছে। কীভাবে এই ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্যক্তিগত আক্রোশ মেটাতেই এত নৃশংসভাবে কোপানো হয় যুবককে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ জড়িয়ে আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নারকেলডাঙ্গা থানার পুলিশ।

 

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...