Thursday, May 14, 2026

ফের মাধ্যমিকে নজির নরেন্দ্রপুরের! আসল রহস্য জানালেন প্রধান শিক্ষক

Date:

Share post:

মেধাতালিকার (Merit List) প্রথম দশেই জায়গা হবে, এমনটা অনেকেই ভাবেনি। কিন্তু বৃহস্পতিবার সকালে মাধ্যমিকের (Madhyamik) আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই ফের জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের (Narendrapur Ramkrishna Mission)। এদিন প্রথম দশের মেধাতালিকায় রয়েছে মোট ৫৭ জন। তার মধ্যে ছ’জন পড়ুয়াই মিশনের ছাত্র! প্রতিবছরই যে কোনও পরীক্ষা সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাফল্য আকাশছোঁয়া‌। এবারও সেই ধারা বজায় রইল।

মেধাতালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে নৈর্ঋতরঞ্জন পাল, প্রাপ্ত নম্বর ৬৯১। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে অলিভ গাইনের নাম, তার প্রাপ্ত নম্বর ৬৮৮। ৬৮৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে আলেখ্য মাইতি। এছাড়া নবম স্থানে যুগ্ম ভাবে রয়েছে ঋত্বিক দত্ত এবং ঋতব্রত নাথ। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫ এবং ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে শুভ্রকান্তি জানা। তবে প্রত্যেকেই জানিয়েছে, পরীক্ষায় আশানুরূপ ফল হলেও তাদের নাম যে একেবারে প্রথমদিকে আসবে তা ভাবতে পারেনি। তবে আগামীদিনে কৃতীদের মধ্যে কেউ চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আমলা হওয়ার স্বপ্ন দেখে।


তবে এই পুরো সাফল্যের জন্য মিশনের সকল শিক্ষককেই ধন্যবাদ জানিয়েছেন কৃতীরা। প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানান, ছাত্রদের মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা যেমন একদিকে পরীক্ষার্থীদের জন্য ভালো ঠিক তেমনই সাফল্যের নেপথ্যে রয়েছে হস্টেলের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...