Saturday, May 16, 2026

রাজভবনে প্রবেশের নিষেধাজ্ঞা উড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন চন্দ্রিমা!

Date:

Share post:

রাজভবনে (Rajbhawan) প্রবেশের অধিকারে বাধা দেওয়ার ক্ষমতা রাজ্যপালের নেই, বোসের কড়া চিঠির পরই সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। হুংকার দিলেন আইনি পদক্ষেপ নিয়েও। তাই কি ভয়ে ‘পালিয়ে’ যেতে হল রাজ্যপালকে? রাজভবনের অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে । বৃহস্পতিবার রাত থেকেই এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সন্ধ্যায় রাজভবনে কর্মরত পুলিশদের কাছে ছুটে যান ওই মহিলা। কাঁদতে কাঁদতে শ্লীলতাহানির অভিযোগ করেন। এরপরই সরব হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। প্রকাশ্যে প্রতিবাদ করতেই রাজভবনের তরফে শাস্তির কোপ নেমে আসে মন্ত্রীর উপরে। চন্দ্রিমাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু কলকাতা নয় বারাকপুর এবং দার্জিলিং রাজভবনেও তিনি ঢুকতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয় নবান্নকে।এই নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ” আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই। রাজভবন কারোর পৈতৃক সম্পত্তি নয়। আমি আইনকানুন বুঝি। উনি যা পদক্ষেপ করার করুন। আমিও থেমে থাকব না।”

শুক্রবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা বলেন, রাজ্যের রাজ্যপাল যেটা করেছেন সেটা অপরাধ। রাজভবনের ঐতিহ্য এবং গরিমাকে নষ্ট করেছেন তিনি। এদিন বিকেলে মন্ত্রী-চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের মহিলা মোর্চা শুক্রবার বিকেল ৪টেয় রাজ্যপালের বিরুদ্ধে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে। তার আগেই কেরালা ‘পালিয়ে’ যেতে চাইছেন রাজ্যপাল বলেই অসমর্থিত সূত্রের খবর। শুক্রবার সকাল দশটা নাগাদ মোদি রাজভবন ছাড়তেই, বিমানবন্দরে যাওয়ার তোড়জোড় শুরু করেন সিভি আনন্দ বোস। বেলা বারোটা নাগাদ তিনি কেরালার উদ্দেশ্যে রওনা দেন।

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...