Thursday, May 14, 2026

চিংড়ি-কাতলা-মৌরলা, প্রচারে বেরিয়ে ট্রেডমার্ক হাসিমুখে ব্যাগভর্তি বাজার করলেন রচনা

Date:

Share post:

আজ, বুধবার হুগলির বলাগড়ে দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এদিন সকালে প্রচারে বেরোনোর আগে নিজের হাতে বাজার করেন তৃণমূলের তারকা প্রার্থী। বাজারে গিয়ে দরদাম করে মাছ আর সব্জি কেনেন রচনা। সেই সুযোগে বাজারেই জনসংযোগ করেন “দিদি নাম্বার ওয়ান”! ব্যাগভর্তি বাজার করে ট্রেডমার্ক হেসে রচনা বলেন, “ব্যস্ত না-থাকলে বাজারটা নিজেই করি। বাজার করতে ভালবাসি। কিন্তু রান্নাটা মাসিই করেন।”

এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে চুঁচুড়া কাঠগোলায় বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা। তার পর সোজা চলে যান মল্লিক কাশেম হাটে। সেখানে খানিক জনসংযোগ করেন। তার পর নিজের হাতে বাজার করেন। বাজার থেকে আলু, পেঁয়াজ, আদা ছাড়াও কয়েক রকম সব্জি কেনেন তিনি।
অভিনেত্রী-তৃণমূল প্রার্থীকে দেখে ভিড় জমে যায় বাজারে। তার মধ্যেই বাজার সারেন রচনা। বেছে বেছে মাছ কেনেন। ঘুরে ঘুরে দেখেন গোটা বাজার। সব্জির দোকানে আম কিনতে গিয়েছিলেন। দোকানদার তারকা প্রার্থীকে দেখে বেশি করে আম দিতে যেতেই চেঁচিয়ে ওঠেন রচনা। বলেন, ‘‘আর না, আর না।’’ দোকানদার অবশ্য হাসতে হাসতে ব্যাগে কয়েকটা আম বেশিই ভরে দিয়েছেন। হাসিমুখে বলেন, ‘‘আবার আসবেন।’’ রচনাও মাথা নেড়ে “হ্যাঁ” বলেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, “চিংড়ি মাছ আমার প্রিয়। তাই চিংড়ি কিনেছি। কাতলা আর মৌরলা মাছও কিনেছি।’’ রচনা অবশ্য সব পদ রান্না করতে পারেন না। তিনি বলেন, ‘‘কাজের মাসি রান্না করে দেন। তবে পটল আর ঢেঁড়স আমার প্রিয়। সব ধরনের সব্জি খাই। সপ্তাহে তিন দিন নিরামিষও খাই। কিন্তু মাছ ছাড়া চলে না।”

আরও পড়ুন- ছিঃ! “চোর” স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু! পুলিশকে গালিগালাজ বিরোধী দলনেতার

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...