Friday, June 5, 2026

৬৩ লক্ষ টাকা খরচ করে ২৩ ফুট লম্বা শাড়ি পরলেন আলিয়া!

Date:

Share post:

বলিউড সেলিব্রেটিদের কখন কী ইচ্ছে হয় সেটা বোঝা দায়। তবে এটা ঠিক তাঁর যাই করুন না কেন সেটাই শিরোনাম হয়ে যায়। আলিয়া ভাটের (Alia Bhatt) ক্ষেত্রেও তো একই কাণ্ড ঘটল। মেট গালা (Met Gala) ইভেন্টে ২৩ ফুট লম্বা শাড়ি পরলেন আলিয়া। যা ডিজাইন করেন বঙ্গপুত্র সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) । ফ্যাশন ডিজাইনার নিজেও অবশ্য এবছর মেট গালার কার্পেটে হেঁটে ইতিহাস তৈরি করেছেন। তবে আলিয়ার শাড়ি যেন সব চর্চার শীর্ষে। জানেন, ৬৩ লক্ষ টাকা খরচ হয়েছে এই পোশাকের জন্য!

মেট গালার লাল গালিচায় এই নিয়ে দ্বিতীয় বার হাঁটলেন রণবীর-পত্নী। আরেক রণবীর ঘরনী (দীপিকা পাড়ুকোন) এই মুহূর্তে অন্তঃসত্তা হওয়ায় তিনি অংশগ্রহণ করেননি। খুব স্বাভাবিকভাবেই লাইম লাইটে ছিলেন কাপুর পরিবারের বৌমা। প্রতি বছরের মতো মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজ়িয়াম অফ আর্ট’-এ বসেছিল ‘মেট গালা’র আসর। উপস্থিত ছিলেন হলিউড এবং বলিউডের প্রথম সারির অভিনেতারা। মেট গালার এ বারের থিম ছিল ‘দ্য গার্ডেন অফ টাইম’।

পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের বরাবরের পছন্দের রং প্যাস্টেল। আলিয়াও তাঁর উপর ভরসা রেখেছিলেন। ডিজাইনার তাঁর অন্যতম প্রিয় নায়িকার জন্য প্যাস্টেল সবুজ রঙের নেটের শাড়ি জুড়ে সাদা আর গোলাপি ফুলের কারুকার্য রেখেছিলেন। সিল্ক ফ্লস, পুঁতির টাসেল, গ্লাস বিড দিয়ে তৈরি করা হয়েছিল সবটাই। তবে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল ২৩ ফুটের লম্বা আঁচল, চোখ ধাঁধানো এমব্রয়ডারিতে যা সকলের নজর কেড়েছে। সূত্র বলছে এই শাড়ি তৈরি করতে সব্যসাচী সময় নিয়েছেন প্রায় ১৯৫৬ ঘণ্টা!

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...