Sunday, June 28, 2026

কলকাতা পুলিশের হাতে গঙ্গার জেটি গ্যাং- এর মাথা, ‘জল-লুটেরা’কে জেরা তদন্তকারীদের 

Date:

Share post:

রাতের অন্ধকারে গঙ্গার (Ganga) বুকে নৌকা নিয়ে দাপাদাপি করে মূলত জেটিগুলোকেই টার্গেট করে জল-লুটেরা গ্যাং। কখনও কোনও জাহাজ গঙ্গার বুকে নোঙর করলেও সেখান থেকে কিছু হাতানো যায় কি না, সেদিকেও নজর থাকে তাঁদের। এবার সেই দুষ্কৃতীদের মূল পান্ডাকে ধরলো কলকাতা পুলিশ (Kolkata Police)। জলদস্যুদের (pirates) আদলে ঠিক কী কী পরিকল্পনা করা হয়েছিল তা জানার চেষ্টা চলছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে উত্তর কলকাতার কাশীপুর (Cossipore, North Kolkata) এলাকার জ্যোতিনগর কলোনি থেকে নৌকো নিয়ে বেরিয়ে পড়ে এই গ‌্যাং। কিছুদিন আগেই আহিরিটোলা জেটিতে নৌকা কয়েকটি লোহার চেনের সাহায্যে বাঁধা ছিল। এই দুর্বৃত্তরা গ‌্যাস কাটার দিয়েই তারা লোহার মোটা চেন গলিয়ে কেটে ফেলে। একটি চেনের অংশ তাঁরা নৌকোয় নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমেই গ্যাং সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে কলকাতা পুলিশ। জানা যায় গঙ্গার জেটিগুলোই এদের অন্যতম টার্গেট। জ্যোতিনগর কলোনিতে (Jyotinagar Colony) হানা দিয়ে পুলিশ এই গ‌্যাংয়ের মাথা মহম্মদ জাকিরকে (Md Zakir) গ্রেফতার করেছে।

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...