Sunday, May 10, 2026

সত্যিই অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? কাজ ফেলে ভিকি ছুটলেন বউয়ের কাছে!

Date:

Share post:

দীপিকা পাড়ুকোন – রণবীর কাপুরের পর আরও এক বলিউড (Bollywood) কাপলের জীবনে নতুন সদস্য আসছে! বিটাউনে ক্রমশ জোরালো হচ্ছে ক্যাটরিনার কাইফের (Katrina Kaif) অন্তঃসত্ত্বা হওয়ার খবর। যেভাবে লং ড্রেসে নিজের স্ফীতোদর ঢাকলেন নায়িকা আর তড়িঘড়ি কাজ ফেলে বিমানবন্দর ছুটলেন ভিকি কৌশল (Viki Kaushal) তাতেই সন্দেহ বাড়ছে অনুরাগীদের!

২০২১ সালে রাজকীয় কায়দায় ক্যাটরিনা ও ভিকি (Katrina Kaif & Vicky Kaushal) গাঁটছড়া বাঁধেন। অতীত সম্পর্কের তিক্ততা আর সব খারাপ অভিজ্ঞতা দূরে সরিয়ে ভিকির মধ্যেই প্রেমের ‘জোশ’ খুঁজে পেয়েছিলেন ক্যাট। দুজনের সুখী দাম্পত্যের নানা ছবি সমাজমাধ্যমে ভাইরালও হয়। বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে এবার নাকি নিজেদের জীবনে নতুন মানুষকে আনতে তৈরি তারকা জুটি। সম্প্রতি একটি লম্বা জ্যাকেট পরতে দেখা যায় ক্যাটরিনাকে। নেটাগরিকেরা দাবি করেন, ‘স্ফীতোদর’ লুকোনোর চেষ্টা করছেন তিনি। ক্যাট রয়েছেন লন্ডনে আর ভিকি ব্যস্ত ছবির শ্যুটিং নিয়ে। অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandana)সঙ্গে আগামী ছবিতে কাজ করছেন তিনি। এ ছাড়াও ‘ব্যাড নিউজ়’ ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বাঁধছেন বলে খবর। আবার সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করবেন ‘উরি’ অভিনেতা। এত ব্যস্ততার মধ্যেই সব ছেড়ে ভিকিকে বিমানবন্দরে কোথাও যেতে দেখা যায়। শোনা যাচ্ছে, লন্ডনে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন নায়ক। যদিও দম্পতির কেউই ‘সুখবর’ নিয়ে কোনও আপডেট দেননি।

 

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...