Wednesday, May 13, 2026

ক্ষমতায় না থাকলেই মোদির ‘ফাইল খুলবে’! হুঁশিয়ারি মমতার

Date:

Share post:

নির্বাচনী প্রচারে বিজেপির অঢেল বরাদ্দ নিয়ে জনসভা থেকে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত ব্যয়ের পিছনে বিজেপি কোন পথে সাধারণ মানুষের থেকে চুরি করা টাকা ব্যবহার করছেন সেই রহস্য বিজেপি ক্ষমতা থেকে উৎখাত করলেই বেরোবে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। লোকসভা নির্বাচনের শুরু থেকেই এবার দিল্লি থেকে বিজেপি বিদায়ের যে বার্তা তৃণমূল সুপ্রিমো দিয়ে এসেছেন এবার তার সঙ্গে বিজেপির, বিশেষত নরেন্দ্র মোদির দুর্নীতি ফাঁসের তোপ দাগলেন তিনি। কেন্দ্র থেকে মোদির বিদায় যে সময়ের অপেক্ষা সেই ইঙ্গিতও স্পষ্ট মমতার হুঁশিয়ারি থেকে।

বাংলা থেকে জিএসটির মাধ্যমে তুলে নেওয়া টাকা কেন্দ্রের তহবিলে জমা পড়লেও বাংলাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। এরপরেও বিনামূল্যে জল, বিদ্যুৎ ও রান্নার গ্যাস দেওয়া নিয়ে মিথ্যা অপপ্রচার করা নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া জেলার জগৎবল্লভপুরের সভা থেকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গে তিনি দাবি করেন বিজেপি চুরির টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়। তিনি বলেন, “মোদির চুরির টাকা আছে। লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে। মোদির ফাইল খুললে বুঝতে পারবেন।”

নির্বাচনের আগে থেকে বিজেপি বিরোধীদের জেলে ভরে নির্বাচনে জিততে চেয়েছিল বিজেপি সরকার। কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যায়নি বলে বারবার দাবি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই পাল্টা মোদির বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি দিয়ে বলেন, “উনি সবার ফাইল খুলে বেড়ায়। ক্ষমতায় যেদিন থাকবে না, ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা, জনগনের পকেট লুট করে কীভাবে নিজেদের প্রচার চালাচ্ছে।”

রাজ্যের বঞ্চনা নিয়ে দিল্লি পর্যন্ত দরবার করেও বাংলার জন্য বরাদ্দ টাকা আদায় করা সম্ভব হয়নি। বরাদ্দ টাকাই যিনি দেন না, সেই মোদির বিনা পয়সার জল, রান্নার গ্যাস ও বিদ্যুৎ দেওয়ার দাবিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, “দিল্লিতে স্নান করতে গেলেও জল কিনে নিতে হয়। আমরা কোনওদিন আজ পর্যন্ত ট্যাক্স নিতে দিইনি। তার জন্য আমাদের অনেক টাকা কেটে নিয়েছে। আমি জলকে বিক্রি করতে দেব না।”

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...