Monday, April 6, 2026

জমা পড়ল হাজারেরও বেশি অভিযোগ! ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন

Date:

Share post:

সোমবার রাজ্যের ৮ আসনে চতুর্থ দফার নির্বাচন। সকাল থেকেই মোটের উপর নির্বিঘ্নে ভোটাভুটি চলছে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি এটাই স্বস্তির। তবে এদিন বেলা গড়াতেই বিরোধীরা পায়ের তলার মাটি হারিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে বেড়েছে অভিযোগের (Complaint) সংখ্যাও। বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনে ১০৮৮ অভিযোগ জমা পড়েছে বলে খবর। কমিশনের তরফে জানানো হয়েছে সবচেয়ে বেশি অভিযোগ করেছে সিপিএম, তাদের অভিযোগের সংখ্যা ৭২, তারপরেই রয়েছে কংগ্রেস ৬০, বিজেপি ৬ এবং তৃণমূল কংগ্রেস মাত্র ১টি অভিযোগ জানিয়েছে।


এদিকে, ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে (Presiding officer) সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর, ইলামবাজারের ২৫ নম্বর বুথে বহিরাগতরা বার বার ঢোকার চেষ্টা করে সাধারণ ভোটারদের প্রভাবিত করছিল। কিন্তু কোনও রকম ব্যবস্থা নেয়নি বুথের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, রিজার্ভে রাখা অন্য প্রিসাইডিং অফিসারকে সেখানে পাঠানো হয়েছে।


তবে এখনও পর্যন্ত ভোটদানের হারে সবথেকে এগিয়ে রয়েছে বহরমপুর। সবচেয়ে কম ভোটদান হয়েছে আসানসোলে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...