Tuesday, May 26, 2026

মুখ পুড়ল দিল্লি পুলিশের, নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

‘নিউজক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থর গ্রেফতারি ও হেফাজত বেআইনি। নির্দোষ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। “দেশদ্রোহিতা”র অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি পুলিশ যে ইউএপিএ আইনের আওতায় সম্পাদক প্রবীরকে গ্রেফতার করেছিল, সেটাও ছিল ভুল।

আজ, বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভৈ এবং সন্দীপ মেহতার বেঞ্চ রায়ে জানায়, এই গ্রেফতারি ও হেফাজত সম্পূর্ণ বেআইনি। আইন মেনে গ্রেফতার করা হয়নি। এমনকী, হেফাজতে পাঠানোর সময়েও আইন মানা হয়নি। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রবীর নিম্ন আদালতে বেল বন্ড জমা দেবেন। তার পরেই তিনি মুক্তি পাবেন জেল থেকে। প্রবীরের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে, দিল্লি পুলিশের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু।

গত ২ অক্টোবর থেকে হেফাজতে রয়েছেন প্রবীণ সাংবাদিক প্রবীর পুরকায়স্থ। ওই অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অর্থের বিনিময়ে দেশবিরোধী প্রচার চালাচ্ছিলেন তারা। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্ট শুনানি শেষে রায়দান স্থগিত রাখে। আজ রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এলগার পরিষদ মামলায় গৌতম নওলখাকেও জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।





 

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...