Saturday, March 14, 2026

স্বাতী মালিওয়াল লাঞ্ছনা: প্রথম ভিডিও-তে সাংসদের অশ্রাব্য গালিগালাজ!

Date:

Share post:

দিল্লির আপ সাংসদ স্বাতী মালিওয়ালের লাঞ্ছনার ঘটনায় প্রথম ভিডিও প্রকাশ্যে এল। ইতিমধ্যেই তিনি দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন যেখানে চড় মারা এমনকি পেটে লাথি মারার মতো মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিভব কুমারের বিরুদ্ধে। তার পরেই ঘটনার দিনের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরে দেখা যাচ্ছে তিনি অশ্রাব্য ভাষার গালিগালাজ করছেন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীদের। যেখানে উল্টোদিকে কর্মীরা তাঁকে সবিনয়ে অনুরোধ করছেন।

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে খানিকটা স্বস্তি পেয়েছিল আপ। কিন্তু কেজরির বাড়িতে তাঁর আপ্তসহায়কের হাতে আপ সাংসদ স্বাতী মালিওয়ালের লাঞ্ছনার অভিযোগ ঘিরে ফের বেকায়দায় আপ। বৃহস্পতিবার রাতে দিল্লি পুলিশের কাছে দায়ের করা অভিযোগে স্বাতী লিখেছেন কেজরির আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে প্রথমে মৌখিক অপমান করেন। এরপর বিনা প্ররোচনায় সাত থেকে আটবার চড় মারেন। বুকে পেটে ও গোপণাঙ্গে আঘাত করতে থাকেন। তিনি নিজের অসুস্থতার কথা বললেও তাঁকে ছাড় দেওয়া হয় না। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। শেষে আত্মরক্ষায় তিনি বিভবকে পা দিয়ে দূরে সরিয়ে দেন। এরপর বিভব তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করেন। এবং তাঁর বুকে, পেটে ও পেলভিসে লাথি মারেন বিভব।

অভিযোগে তিনি আরও দাবি করেন, এই ঘটনার পর তিনি ১১২ ডায়াল করে পুলিশের সাহায্য চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁর কথা শোনেনি। তাঁকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ দেয়। এমনকি পুলিশ আসারও অপেক্ষা করে না তারা।

বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করার পরই শুক্রবার সকালে ভাইরাল হয় কেজরিওয়ালের বাড়ির ভিতরের ঘটনার সকালের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে হাত জোড় করে অনুরোধ করার পরেও তিনি বাইরে যেতে চাইছেন না। উপরন্তু সেখানে বসেই তিনি ১১২ ডায়াল করেন। এরপর অশ্রাব্য ভাষায় গালাগালি করেন স্বাতী। নিরাপত্তারক্ষীরা তাঁকে এমন কথা বলতে নিষেধ করলেও তিনি তাঁদের কথায় কর্ণপাত করেন না। অন্যদিকে আপ সাংসদের অনুরোধে এই ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে জাতীয় মহিলা কমিশন, জানান কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...