Tuesday, June 2, 2026

দিনভর প্রবল বিক্ষোভের মুখে লকেট! হুগলিতে জমি হারিয়েছে বিজেপি

Date:

Share post:

তাহলে কি সম্ভাবনাই সত্যি হতে চলেছে? এবার হুগলি থেকে হারতে চলেছেন বিদায়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়? দিনভর যেভাবে হুগলির বিভিন্ন জায়গায় তিনি অপদস্থ হলেন, তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান উঠল, বিক্ষোভ দেখালেন মানুষ, মহিলারা জুতো পর্যন্ত দেখালেন! লকেটকে দেখে যে মাত্রায় উত্তেজনা ছড়াল, তা থেকে স্পষ্ট নিজের সংসদীয় এলাকায় জমি হারিয়েছেন বিজেপি প্রার্থী।

আজ, সোমবার গোটা দেশের সঙ্গে রাজ্যের ৭টি আসনে পঞ্চম দফায় ভোটগ্রহণ। যার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হুগলি। এখানে বিজেপির লকেটের সঙ্গে লড়াই তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। প্রকৃত অর্থেই তারকা কেন্দ্র এই হুগলি।

ধনেখালিতেও বিক্ষোভ-ঘেরাওয়ের মুখে পড়েন লকেট। রীতিমতো সম্মুখ সমরে দেখা লকেট চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে। একদিকে ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে থাকেন লকেট । অন্যদিকে, পালটা ‘ডাকাত’ বলে তোপ দাগেন অসীমা পাত্র। অসীমা পাত্রের বাড়ির সামনের বুথে ঘটে এই গন্ডগোল। গত লোকসভা ভোটে ওই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল। এবার অবশ্য প্রবল বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হন বিজেপি প্রার্থী। ধনেখালিতেই ৫১৭ নম্বর তৃণমূলের এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি!

অন্যদিকে, চন্দননগরের একটি বুথে যেতেই লকেটকে ঘিরে ধরেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, পাঁচ বছরে লকেটকে এলাকায় দেখা যায়নি। কোনও কাজ করেন। এখন ভোটের সময় ফের এসেছেন। ওই মহিলারা লকেটকে দেখে এতটাই উত্তেজিত ছিলেন তাঁরা নিজেদের পায়ের জুতো খুলে লকেটকে দেখান। সেই জায়গা থেকেও কোনওরকমে লকেটকে বের করে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা।





 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...