Friday, April 24, 2026

মেদিনীপুরে মমতা-ম্যাজিক! আবেগে ভেসে পদযাত্রা তৃণমূল সভানেত্রীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ হল আজ। তার মধ্যেই অন্যান্য দফার জন্য চলছে প্রচার। ২৫মে মেদিনীপুর লোকসভা নির্বাচন। তার আগে সোমবার, দলীয় প্রার্থী জুন মালিয়াকে পাশে নিয়ে মেদিনীপুর কলেজ ময়দান থেকে গোলকুয়াচক পর্যন্ত পদযাত্রা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনস্রোতে ভাসল মেদিনীপুর শহর।

এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর কলেজ ময়দান থেকে গোলকুয়াচক পর্যন্ত পদযাত্রায় করেন মমতা। তৃণমূল (TMC) সুপ্রিমো পথে নামা মানে প্রচুর মানুষের সমাগম। এদিন জনস্রোতের সাক্ষী থাকল মেদিনীপুর শহর। পদযাত্রায় ভিড় উপচে ভিড়। শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন।

জনজোয়ারে ভাসেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে একঝলক দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। একবার তাঁকে ছুঁয়ে দেখার চেষ্টায় হাত বাড়ান অনেকেই। বেশিরভাগ মানুষকেই নিরাশ করেননি মমতা (Mamata Banerjee)। শিশুদের খুব ভালবাসেন মমতা। ভিড়ের মধ্যেও এক খুদে আদর করেন তিনি। জনস্রোত বলে দিল মেদিনীপুরে মমতা-ম্যাজিক অক্ষুন্ন।






Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...