Saturday, June 13, 2026

ফের গাজোয়ারি মোদি সরকারের! ভোট মিটলেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি বাহিনী

Date:

Share post:

বাংলায় অশান্তি পাকানোই মূল লক্ষ্য! আর সেকারণেই গাজোয়ারি করে একের পর এক সিদ্ধান্ত নিতে পিছপা হচ্ছে না মোদি সরকার (Modi Govt)। এবার ভোট প্রায় শেষ লগ্নে পৌঁছতেই নয়া নাটক। আগামী ৪ জুন, লোকসভা ভোটের (Loksabha Election) ফল ঘোষণার পরেও ৩২০ কোম্পানি বাহিনীকে (Central Force) আরও ১৫ দিন এ রাজ্যে অমিত শাহের পুলিশ মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর।

সূত্রের খবর, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি মিলিয়ে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়ন রাখা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে মোদি সরকারের এমন সিদ্ধান্তের পর নড়েচড়ে বসে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, দেশের একাধিক ডবল ইঞ্জিন রাজ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটলেও শুধুমাত্র বাংলাতেই জোর করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেষ্টা। চলতি লোকসভা ভোটের দিন ঘোষণার কয়েকদিনের মধ্যেই বাংলায় আসতে শুরু করে বাহিনী। এবার তাদের থাকার দিনক্ষণ নিয়ে শুরু বিতর্ক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের সাফাই, বিগত বছরে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা অবনতির একের পর এক বড় বড় ঘটনা ঘটে চলেছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডি এবং পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ। তাই ভোট মিটলেও বাহিনী রাখতে চায় কেন্দ্র। তবে মোদি সরকার সাফাই দিলেও আদপে বাংলায় অশান্তি পাকানোর জন্যই শাহ পুলিশকে বাংলায় আরও বেশিদিন রাখার পরিকল্পনা মোদি সরকারের।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...