Thursday, May 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আরও এক বার স্বপ্নভঙ্গ বিরাট কোহলির। ১৭ বছরেও অধরা থাকল আইপিএল ট্রফি। বুধবার আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালের কাছে হারলেন কোহলিরা। আহমেদাবাদের মাঠে প্রথমে ব্যাট করে ১৭২ রান করে বেঙ্গালুরু। কোহলি করেন ৩৩ রান।

২) এ বারের আইপিএলের আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাই প্লে-অফে উঠতে পারেনি। আবার মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করার দাবি তুললেন এবি ডিভিলিয়ার্স। তাঁর মতে, অবসরের আগে পর্যন্ত ধোনিরই অধিনায়ক থাকা উচিত।

৩) আইপিএলে প্রথম বার বিরাট কোহলিকে আউট করলেন যুজবেন্দ্র চ্যাহল। আইপিএলের প্রাক্তন সতীর্থকে আউট করে একটি নজিরও গড়লেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার। আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার ২৪ বলে ৩৩ রান করে চ্যাহালের বলে আউট হলেন কোহলি। কোহলিকে আউট করে নতুন কীর্তি গড়লেন রাজস্থানের লেগ স্পিনার।

৪) কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের যৌথ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে অবসর নেবেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামের সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হল বুধবার। সুনীলের শেষ ম্যাচের জন্য ১০০ টাকা থেকে ৩০০০ টাকার টিকিট রয়েছে। ‘বুক মাই শো’ নামে একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

৫) ধারাবাহিক সাফল্য সত্ত্বেও আগামী প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পদক জয় নিয়ে সংশয় তৈরি হয়েছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের এক অদ্ভুত সিদ্ধান্তের কারণে। অলিম্পিক্সের জন্য আর কোনও ট্রায়াল হবে না। সর্বভারতীয় কুস্তি ফেডারেশন জানিয়েছে, যে কুস্তিগিরেরা কোটা নিয়ে এসেছেন দেশের জন্য তাঁরাই প্যারিসে যাবেন।

আরও পড়ুন- কোপা আমেরিকাতে এবার চালু হতে চলেছে ক্রিকেটের কনকাশন সাব নিয়ম

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...