Saturday, March 14, 2026

৪ মে-ই বসিরহাটের ফল প্রকাশিত: অভিষেক, দুর্যোগে মানুষের পাশে থাকার নির্দেশ নেতা-কর্মীদের

Date:

Share post:

দুর্যোগ উপেক্ষা করেই বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে বাদুড়িয়ায় প্রচার সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ১ জুন বসিরহাট লোকসভায় ভোট গ্রহণ। চার জুন ফল। কিন্তু অভিষেকের মতে, যেদিন সন্দেশখালির মিথ্যাচারের ভিডিও ফাঁস হয়েছে, সেই মে মাসের ৪ তারিখেই বসিরহাট কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে। সন্দেশখালি মিথ্যাচারের জবাব এক তারিখ ভোটেরদিন বসিরহাটের মানুষ ইভিএমে (EVM) দেবেন বলে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখে সভার আসার সময় তাঁর মনে হচ্ছিল যেন বিজয়োৎসবে আসছেন। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের সময়, জীবনের বাজি রেখে নেতা-কর্মীদের মানুষের মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি।১ জুন বসিরহাট লোকসভায় ভোট গ্রহণ। চার জুন ফল। কিন্তু অভিষেকের মতে, যেদিন সন্দেশখালির মিথ্যাচারের ভিডিও ফাঁস হয়েছে, সেই মে মাসের ৪ তারিখেই বসিরহাট কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ করেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। গঙ্গাধরের যে ভিডিও ভাইরাল হয়েছিল (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) তাতে বলতে শোনা গিয়েছিল, কীভাবে সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো হয়েছে, সেই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এখনও তাঁকে মণ্ডল সভাপতি করে রেখেছে BJP। এর থেকে স্পষ্ট তাদের ষড়যন্ত্রেই সন্দেশখালির ঘটনা রচিত হয়েছিল। মিথ্যে অভিযোগে বাংলার মানুষকে সারা দেশের সামনে ছোট করেছে গেরুয়া শিবির। এর জবাব ইভিএম-এ দেওয়ার বার্তা দেন অভিষেক। একই সঙ্গে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, যে ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা গিয়েছিল তিনি বলছেন, ভুয়ো মহিলাদের অত্যাচারিত বলে সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল- সে সম্পর্কে এখন তাঁর মত কী?

অভিষেক বলেন, তাঁর সভায় আসার সময় মনে হচ্ছিল যেন বিজয় উৎসবে যোগ দিতে আসছেন। যেভাবে বৃষ্টি মাথায় নিয়ে বাদুড়িয়ার মানুষজন স্বাগত জানিয়েছেন তাতেই স্পষ্ট তৃণমূলের জয় ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে হলেও দুর্গত মানুষের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি জানান, মানুষের সুখের দিনে না হলেও দুঃখের দিনে পাশে থাকে তৃণমূল। যেকোনও বিপর্যয়, তৃণমূলের নেতাকর্মীরাই মানুষকে গিয়ে উদ্ধার করেন, ত্রাণ শিবিরে পৌঁছে দেন, অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী পৌঁছে দেন, মানুষের পাশে থাকেন।






spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...