Monday, June 8, 2026

বিশ্বকাপ দলে জায়গা না হওয়ার পর কী কথা হয়েছিলো রোহিতের সঙ্গে? ফাঁস করলেন রিঙ্কু

Date:

Share post:

আইপিএল এবং ভারতীয় দলে ভালো খেলেও জায়গা হয়নি টি-২০ বিশ্বকাপ দলে। রিজার্ভ দলে জায়গা হয়েছে কলকাতা নাইট রাইডার্স তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং-এর। টি-২০ বিশ্বকাপের দলে জায়গা না হওয়ায় হতাশ হয়েছিলেন রিঙ্কু। নির্বাচকদের এই সিদ্ধান্তের পরে রোহিত শর্মার সঙ্গে কথা হয়েছিল রিঙ্কুর।কী কথা হয়েছিলো ? সেই নিয়ে এবার মুখ খুললেন কেকেআর ক্রিকেটার।

এক সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, “ রোহিত ভাই খুব বেশি কিছু বলেনি। খালি বলেছিল, পরিশ্রম চালিয়ে যেতে। আবার ২ বছর পরে একটা বিশ্বকাপ আছে। খুব বেশি চিন্তা করতে নিষেধ করেছিল। বলেছিল, আমার কাছে আরও অনেক সুযোগ আসবে।” এদিকে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে রিঙ্কু বলেন, “ ভাল খেলার পরেও দলে জায়গা না পেলে খারাপ তো লাগেই। এবার আমি দলের ভারসাম্যের জন্য জায়গা পাইনি। ঠিক আছে। এটা তো আমার হাতে নেই। তাই খারাপ লাগলেও এই বিষয়ে খুব একটা বেশি ভাবছি না। যা হয়েছে ভালর জন্যই হয়েছে ।”

আগামী ২ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। ৫ জুন টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ভারতের প্রথম খেলা আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচের পদে এগিয়ে গম্ভীর :সুত্র

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...