Friday, June 26, 2026

ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসংঘ

Date:

Share post:

ভারতীয় নারীর জয়জয়কার, দেশ ছাড়িয়ে বিদেশেও সেরার সেরা মহিলারা। বিনোদন হোক বা সেনার লড়াই সবার আগে ভারতীয় মহিলারা। এবার রাষ্ট্রসঙ্ঘও সেই নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে (Radhika Sen, Major Indian Army) বিশেষ সম্মান দিতে চলেছে। আগামী ৩০ মে তাঁর হাতে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড (military gender advocate award) তুলে দেওয়া হবে।

রাধিকা আদপে হিমাচল প্রদেশের বাসিন্দা। স্নাতক স্তরে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে (biotechnology engineering) পড়াশোনা করে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে আইআইটি বম্বে (IIT Bombay) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরই ২০১৬ সালে তিনি ভারতীয় সেনায় যোগ দেন। রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি ধারাবাহিকভাবে শিশু এবং মহিলাদের হয়ে দারুণ কাজ করেছেন। ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন তিনি। চলতি বছরের এপ্রিল।পর্যন্ত মোনুস্কোর ইন্ডিয়ান র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন।রাধিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন মানবিকতা এবং দায়বদ্ধতার অন্যতম সেরা উদাহরণ। তাই দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষা সদস্য হিসেবে এই সম্মান পেতে চলেছেন রাধিকা। এই সম্মান মেজরের নিজের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, এই পুরস্কার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি লিঙ্গ-সংবেদনশীলতা বজায় রেখে সকলকে শান্তি রক্ষা করার অনুরোধও করেন তিনি।


 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...