Wednesday, May 13, 2026

দেশে না ফিরেই জামিনের আবেদন! বিশেষ আদালতে রেভান্না

Date:

Share post:

শুক্রবার দেশে ফিরে তদন্তকারীদের সামনে নিজে হাজির হবেন, এমনটাই দাবি করেছিলেন যৌন হেনস্থায় (sexual harrasment) অভিযুক্ত কর্ণাটকের সাংসদ প্রজ্জ্বল রেভান্না (Prajjwal Revanna)। সেই মতো বৃহস্পতিবার রাতে তাঁর দেশের ফেরার সম্ভাবনা ছিল। তবে দেশে ফেরার আগেই জামিনের আবেদন করে ফের একবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পিছনে যে সত্যতা রয়েছে, তা প্রমাণ করলেন জেডি(এস) (JDS) সাংসদ। পুলিশি জেরাকে তিনি যে ভয় পাচ্ছেন, তা বুধবার করা আগাম জামিনের আবেদন থেকেই তিনি প্রমাণ করলেন।

দলীয় সূত্রে খবর, কর্ণাটক পুলিশ সুযোগের অপেক্ষায় রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (H D Devegouda) নাতি প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করার জন্য। বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখলেই তাঁকে গ্রেফতার করা হবে। তার আগেই বিশেষ আদালতে (Special Court) আগাম জামিনের (anticipatory bail) আবেদন করলেন তিনি। আদালত তাঁর মামলা গ্রহণ করেছে। বৃহস্পতিবারই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বিশেষ তদন্তকারী দলের সামনে তিনি শুক্রবার আদৌ আসবেন, না তার আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করবে, বৃহস্পতিবারের শুনানির উপর তা নির্ভর করছে।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...