Saturday, March 14, 2026

ভোটপ্রচারে কংগ্রেসের হঠাৎ এত রমরমার পেছনে কোন্ রহস্য?

Date:

Share post:

শেষপর্বের ভোটপ্রচারে তৃণমূলের গড়ে, যেখানে কংগ্রেসের (Congress) জয়ের সম্ভাবনা নেই, সেখানে হঠাৎ কংগ্রেসের এত রমরমা কেন? চোখে লাগার মত এই প্রশ্ন হঠাৎ সামনে চলে এসেছে। কংগ্রেস, সিপিএমের (CPIM) রাতারাতি পতাকা, ব্যানার, সভা বেড়ে গিয়েছে। কংগ্রেস একটি ফর্ম বিলি করছে। রটছে, এটা নাকি ভোটের পর ইন্ডিয়া সরকার এলে টাকা পাওয়ার রেজিস্ট্রেশন। সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের (Congress) প্রচার হঠাৎ বেড়েছে। সূত্রের খবর, কংগ্রেস প্রচুর খরচ করছে। আবার অন্য একটি শিবির বলছে, বিজেপিই নাকি কংগ্রেসকে চাঙ্গা করে দিচ্ছে ভোট কাটানোর স্বার্থে।

খবর, কংগ্রেসের এক বড় নেতা দিল্লি থেকে কলকাতা এসেছিলেন। বিশেষ কারণে বিমান নয়, ট্রেনে এসেছিলেন তিনি। ওঠেন বাইপাসের ধারের হোটেলে। সেখানে কিছু অপারেশন হয়। তার পর কলকাতা আসেন কংগ্রেসের আরেক নেতা। বিজেপির দুই নেতার সঙ্গে তাঁর বৈঠক হয় ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে। তার কদিন পর থেকেই কংগ্রেসের প্রচার বেড়ে যায়। উত্তর কলকাতায় জোর বাড়ায় তারা। এনিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা তুঙ্গে উঠেছে। কংগ্রেস যদি সংখ্যালঘু ভোট পায়, তাহলে তৃণমূলের ক্ষতি, বিজেপির লাভ। এই অঙ্কে কোনো প্রক্রিয়া চলছে কি না, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
img class=”alignnone size-full wp-image-669713″ src=”https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2024/05/08184856/WhatsApp-Image-2024-05-08-at-18.47.58.jpeg” alt=”” width=”958″ height=”1600″ />






spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...