Wednesday, June 10, 2026

আগামিকাল বিশ্বকাপে কে করবেন ওপেন ? ধোঁয়াশা রাখলেন দ্রাবিড়

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে আয়ারল্যান্ড। আর এই ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের একটাই প্রশ্ন টিম ইন্ডিয়ার হয়ে কে ওপেন করবেন? যদিও ম্যাচের আগে এই নিয়ে মুখ খুললেন না টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার ওপেনার নিয়ে ধোঁয়াশা রাখলেন তিনি।

এই নিয়ে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, “ আমাদের কাছে বিকল্প রয়েছে। এখনই হাতের তাস ফেলছি না। আমাদের মাথায় নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে। সব রকম বিকল্পই আমরা তৈরি রাখছি। পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী সিদ্ধান্ত নেব যে তিন জনের মধ্যে কোন দু’জন ওপেন করতে নামবে।“

চলতি বছর টি-২০ বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। এই টুর্নামেন্টে পিচ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই নিয়ে দ্রাবিড় কোনও মন্তব্য করতে চাননি। এই নিয়ে তিনি বলেন, “আমরা তিনদিন অনুশীলন করেছি। তৃতীয় দিন পিচ অনেকটা ভাল ছিল। তাই এখনই এই পিচ খারাপ না ভাল সেটা বলব না। যে পরিস্থিতিই হোক না কেন, তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। অজুহাত দিয়ে কিছু হবে না।”

আরও পড়ুন- জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালে এমবাপে, যোগ দিয়ে কী বললেন ফ্রান্সের তারকা ফুটবলার?


Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...