Monday, April 27, 2026

আজ ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লি যাচ্ছেন বাংলার ‘ডায়মন্ড’ সাংসদ অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভাল ফল করার পর এবার ইন্ডিয়া জোটের (INDIA Allience) পরবর্তী রণকৌশল ঠিক করার পালা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঙ্গলবার জানিয়ে দিয়েছিলেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবেন। আজ সেই জোটের বৈঠকে বাংলার তরফে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুর ১টা নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন ডায়মন্ড হারবারের বিজয়ী সাংসদ।

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেসের পুরনো ‘বন্ধু’ চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ (JDU) কী করবে তা নিয়ে আলোচনা চলছে। কারণ এই দুই দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীতে সরকার গঠনের ক্ষেত্রে।এক দশক পরে আবার একদলীয় শাসনে ইতি টানল দেশ। হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে ইন্ডিয়া। নির্বাচনে আশানুরূপ ফল করার পর মঙ্গলবার বিকেলে রাহুল গান্ধী জানিয়েছেন যে বুধবার জোটের অন্যান্য শরিকদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। বাংলায় ২৯ আসন পাওয়ার পর তৃণমূল সুপ্রিমো তাঁর দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আজ ব্যস্ততার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে না থাকতে পারলেও অভিষেক যাচ্ছেন। দেশের নিরিখে সাত লক্ষের বেশি ভোট পেয়ে রেকর্ড করেছেন তিনি। তাই জাতীয় রাজনীতিতে আরও একবার অভিষেকের দক্ষতা প্রমাণিত। রাজনৈতিক মহলের একাংশ বলছে যেভাবে দিল্লিতে মোদি বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছিলেন অভিষেক, তাতে জোটের বৈঠকে নিজের দলের স্ট্যান্ড পয়েন্ট অবশ্যই তুলে ধরতে চাইবেন ডায়মন্ড হারবারের সাংসদ। মোদি নাকি অন্য কেউ, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন কে তার আভাস মিলতে পারে আজই।

 

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...