Sunday, May 24, 2026

আবেগ নয়, জীবনের শেষ ম্যাচে কুয়েতকে হারিয়ে তিন পয়েন্ট তোলাই লক্ষ্য সুনীলের

Date:

Share post:

বৃহস্পতিবার কুয়েতের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। প্রাক বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে ব্লু টাইগারদের। যদিও সবকিছুকে দূরে ঠেলে এই ম্যাচে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকছেন একজনই। তিনি ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রী। বৃহস্পতিবারের পর জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ভারত অধিনায়ক। আবেগ দূরে ঠেলে অবশ্য বৃহস্পতিবারের ভারত-কুয়েত ম্যাচেই যাবতীয় ফোকাস রাখছেন সুনীল। প্রতিপক্ষ কুয়েতকে নিয়ে ভাবনা ঢুকে পড়েছে স্টিমাচের দলের অন্দরে। ভারতের ফুটবল আইকন সুনীলের জন্য ম্যাচ জিততে চান শুভাশিসরা।

ম্যাচে মাঠে নামার আগে সুনীল জানিয়েছেন, ‘ গত কয়েকদিন ধরে আবেগ নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে। আবেগ তো থাকবেই। তবে সেসব দূরে ঠেলে দিয়ে ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের ড্রেসিংরুমেও বাড়তি আবেগ ঢুকতে দিইনি। এটাকে বরং ভারত বনাম কুয়েত ম্যাচ হিসেবেই দেখা হোক। আমি চাইব শেষ ম্যাচ থেকে দলের জন্য তিন পয়েন্ট তুলতে। ক্যাম্পে কেউ আমরা আবেগ নিয়ে বাড়তি কথা বলিনি। বরং শিবিরটাকে উপভোগ করেছি। ‘ সুনীলের পরবর্তী জামানায় কে হবেন ভারতের নম্বর নাইন?

এই প্রসঙ্গে সুনীলের উত্তর, ‘মনবীর, ডেভিড, শিবশক্তির মতো ফুটবলাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যে কেউ ওই জায়গায় খেলতে পারে। সবাই তৈরি। দুঃখের বিষয়, আইএসএলে কেউ ওই পজিশনে খেলার সুযোগ পায় না। তবে জাতীয় দলে ওই পজিশনে খেলার সুযোগ আছে। প্রত্যেকে নিজেকে প্রমাণ করতে তৎপর।’বৃহস্পতিবারের পর প্রাক্তন জাতীয় ফুটবলার হয়ে যাবেন সুনীল। শেষ ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাইছেন। পরের ম্যাচে ফুটবলার হিসেবে দলের সঙ্গে যেতে না পারলেও, সমর্থক হিসেবে দলের সঙ্গে থাকার অঙ্গীকার করেচেন ভারতীয় ফুটবল নক্ষত্র।





Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...