Thursday, May 14, 2026

শিয়ালদহের পর হাওড়া শাখাতেও বাতিল ট্রেন, রবিবাসরীয় দুর্ভোগ যাত্রীদের

Date:

Share post:

শিয়ালদহ স্টেশনে কাজের জেরে যখন মানুষের ভোগান্তি বাড়ছে তখন হাওড়াতেও (Train Cancel in Howrah) দুর্ভোগের চিত্র উঠে এলো। রবিবাসরীয় সকালে ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল থেকে তিনটি (৩৭৭৪৯, ৩৭২৪০, ৩৭২৪২), কাটোয়া থেকে একটি (৩৭৭৪৮), হাওড়া থেকে তিনটি (৩৭২২৭, ৩৭২২৯, ৩৭৩১৫), তারকেশ্বর থেকে একটি ( ৩৭৩২৬) ট্রেন আজকের জন্য বাতিল করা হয়েছে।

শিয়ালদহ শাখায় রেলের কাজ প্রায় শেষের পথে। দুপুর ১২টা থেকে শিয়ালদহ মেন শাখায় এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে কোনও কোনও ট্রেন কিছুটা দেরিতে চলার সম্ভাবনা রয়েছে। এসবের মাঝে হাওড়া শাখায় ট্রেন বিভাগের খবর মিলেছে।

রবিবার এমনিতেই কম থাকে ট্রেন। তার মধ্যে কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের ট্র্যাক, সিগন্যালিং এবং ওভারহেড তারের সংস্কারের কারণে হাওড়া ডিভিশনের তিনটি শাখায় সকাল ৯টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত থাকছে ট্রেন চলাচল। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খানা-গুমানি শাখায় চলছে এই কাজ। সেই কারণেই বিঘ্নিত ট্রেন পরিষেবা। আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল আজিমগঞ্জ থেকে ছাড়ার কথা রবিবার বিকেল ৪টে ৪০ মিনিটে কিন্তু তা বিকেল ৫:২০ মিনিটে ছাড়বে বলে রেলের পথে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি কবিগুরু এক্সপ্রেস প্রায় আধ ঘণ্টা দেরিতে চলছে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...