Tuesday, June 23, 2026

দুরন্ত কামব্যাক, সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন পন্থ, আবেগে ভাসলেন শাস্ত্রী

Date:

Share post:

একেই বলে দুরন্ত কামব্যাক। দীর্ঘ ১৬ মাস পর ভারতীয় দলে কামব্যাক করেই ছিনিয়ে নিলেন সেরা ফিল্ডারের পুরস্কার। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন ঋষভ পন্থ। ভয়াবয় গাড়ি দুর্ঘটনার পর ফের ভারতীয় দলের জার্সি গায়ে ফিরে এসেছেন পন্থ। আর ফিরে এসেই সেরা ফিল্ডারের পুরস্কার পান তিনি। পুরস্কার দেওয়ার জন্য ভারতীয় সাজঘরে আমন্ত্রণ জানানো হয়েছিল দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে। পন্থের এই প্রত্যাবর্তনে আবেগে ভাসলেন শাস্ত্রী।

পাকিস্তান ম্যাচের পর পন্থকে পদক দেওয়ার সময় শাস্ত্রী বলেন, ‘‘পন্থের দুর্ঘটনার খবর শুনে কেঁদে ফেলেছিলাম। হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সেই দৃশ্যও ছিল খুব খারাপ। ওই পরিস্থিতি থেকে পন্থের এভাবে ফিরে আসা অবিশ্বাস্য। তার উপর ভারত-পাকিস্তান ম্যাচে এমন পারফরম্যান্স! অসাধারণ।“ এখানেই না থেমে পন্থ আরও বলেন, “ তোমার ব্যাটিং নিয়ে কিছু বলার নেই। সবাই জানে তুমি কেমন ব্যাটিং করো। একাধিক বড় অস্ত্রোপচারের পর তোমার উইকেটরক্ষা দেখে আমি বিস্মিত। উইকেটের পিছনে কতটা জায়গা একা সামলে দিচ্ছ। কতটা কঠোর পরিশ্রম করে নিজেকে আবার এই জায়গায় নিয়ে এসেছ বুঝতে পারছি। মৃত্যুর মুখ থেকে তোমার এভাবে ফিরে আসা বহু মানুষকে অনুপ্রাণিত করবে। জয়টা তুমি ছিনিয়ে নিয়ে এসেছ। এই পদক তোমাকেই মানায়।“

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পিছন থেকেও ম্যাচের রং বদলে দিতে সাহায্য করেন ঋষভ পন্ত। তিনটি ক্যাচ নেন তিনি।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ জিততেই নিউ ইয়র্ক পুলিশকে বার্তা দিল্লি পুলিশের, কিন্তু কেন?


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...