Friday, March 13, 2026

সোনার দোকানে সশস্ত্র ডাকাতদলের লুঠপাট! রানিগঞ্জের স্মৃতি ফিরল হাওড়ায়

Date:

Share post:

রানিগঞ্জে দুষ্কৃতীদের ডাকাতির রোমহর্ষক ‘কাহিনী’র রেশ কাটতে না কাটতেই ফের ডাকাতদলের হামলা হাওড়ার ডোমজুড়ে। বন্দুক হাতে ডাকাতদল রীতিমত মারধর করে লুঠ করে নিয়ে গেল সোনা সহ মূল্যবান গয়না। মঙ্গলবার দুপুরে চারজন সশস্ত্র ডাকাত হামলা চালায় ডোমজুড়ের ওই সোনার দোকানে। বন্দুকের বাট দিয়ে কর্মচারীদের মেরে বেঁধে রাখারও অভিযোগ। ডাকাতদের ধরতে ইতিমধ্যেই হাওড়া এলাকার সর্বত্র শুরু হয়েছে নাকা তল্লাশি। ডোমজুড় থানার পুলিশের সঙ্গে ঘটনার তদন্তে গোয়েন্দা বিভাগও।

মঙ্গলবার দুপুরে ডোমজুড়ের জনবহুল এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে দুষ্কৃতীরা। দোকান থেকে সব ক্রেতা বেরিয়ে যাওয়ার পরই আগ্নেয়াস্ত্র বের করে তারা। প্রথমে দোকানের নিরাপত্তারক্ষীকে ভিতরে এনে বেঁধে রেখে দেওয়া হয়। এরপর দোকানের মালিক রাকেশ দাসকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে রক্তাক্ত করে তারা। উদ্দেশ্য ছিল রক্তপাত ঘটিয়ে সবার মনে ভয় তৈরি করা। দোকানের তিন কর্মীকে বেঁধে রেখে প্রচুর সোনা ও নগদ ব্যাগে ভরে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনায় ফের বিহার যোগের সম্ভাবনা খারিজ করে দিচ্ছে না গোয়েন্দা বিভাগ। যে চার সশস্ত্র দুষ্কৃতী হানা দেয় ডোমজুড়ের দোকানটিতে তারা হিন্দিভাষী বলে দাবি দোকানের কর্মীদের। লুঠপাটের পরে দোকানের সামনের রাস্তা দিয়ে সোজা সেই দিকেই তারা বেরিয়ে যায় যেদিকে ১১৬-বি জাতীয় সড়ক। এই পথেই পূর্ব মেদিনীপুর হয়ে ঝাড়খণ্ড চলে যাওয়া সহজ। তবে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

spot_img

Related articles

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...