Sunday, May 24, 2026

বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য ঝুলছে ভারত-আমেরিকার ম্যাচ এবং বৃষ্টির ওপর

Date:

Share post:

সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার ক্রিকেট দল। ২০১৯ সালের আগে কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে নি এই দলটি। বিশ্বকাপের আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে। এরপর বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম দুই ম্যাচ পেয়েছে জয়, যার একটি আবার পাকিস্তানের বিপক্ষে। শুধুমাত্র তাই নয়, ভারত পাকিস্তানকে টপকে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছতে পারে তারা। তবে তার জন্য আজকের ম্যাচে জয় পেতে হবে ভারতকে। কাজটা যে সহজ নয়, তা বিলক্ষণ জানেন রোহিতরা। তবে ছন্দে থাকা আমেরিকার দলটি কোনও অঘটন ঘটিয়ে দিলে কেউ অবাক হবেন না। যদি আজ আমেরিকা ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে কেমন হবে ‘এ’ গ্রুপের সমীকরণ, দেখে নিন তার এক ঝলক।

বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। আজ ভারত হেরে গেলে সুপার এইটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাদের। সেক্ষেত্রে সমস্যা বাড়বে পাকিস্তানের।কারণ, ভারত এরপর আগামী ১৫ জুন খেলবে কানাডার বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই ৬ পয়েন্ট নিয়ে ভারত উঠে যাবে সুপার এইটে। এমনকি সেই ম্যাচ যদি ভারত হেরেও যায়, নেট রান রেটে এগিয়ে থাকায় ভারত এরপরও সুপার এইটে যেতে পারে। সে ক্ষেত্রে দুই জয় নিয়ে সুপার এইটে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের। ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়বে পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডা। কিন্তু আজ ভারত জয় পেলে সুপার এইটে পৌঁছে যাবে তারা। তবে আমেরিকা হারলেও রান রেটের দিকে না তাকিয়ে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচ জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

যা পরিস্থিতি, চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আয়ারল্যান্ড, পাকিস্তান ও কানাডা এরই মধ্যে দুটি ম্যাচে হেরে যাওয়ায় তাদের আর ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। তবে আমেরিকা-ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই আজ সুপার এইট নিশ্চিত করে ফেলবে। বাদ পড়ে যাবে অন্যরা।পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে পাকিস্তানের জিতলেই শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। তাই পাকিস্তান চাইবে আজ যেন ভারত জয় পায়।এমনকী, যুক্তরাষ্ট্র যেন আয়ারল্যান্ডের বিপক্ষে না জেতে বা যুক্তরাষ্ট্রের কোনও ম্যাচ বৃষ্টিতে ভেসে না যায়। কারণ, তারা আর একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায়।

 

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...