Friday, May 15, 2026

বিজেপির ‘মটকা-ফোড়’ কর্মসূচি থেকে হামলা, ভাঙচুর দিল্লির জল বোর্ডের অফিস

Date:

Share post:

দিল্লিতে জলসংকট নিয়ে প্রতিবাদ করতে গিয়ে জল বোর্ডের অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের। জল সংকট নিয়ে যেখানে আদালতে কোনও সদুত্তর দিতে পারছে না হরিয়ানা ও হিমাচল সরকার, সেখানে দিল্লি প্রশাসনের কাছেও অতিরিক্ত জল সরবরাহের কোনও পথ খোলা নেই। এই পরিস্থিতিতে সমাধানের পথ বাতলানোর বদলে রাজধানীতে রীতিমত গুন্ডাগিরি বিজেপির।

যমুনার অতিরিক্ত জল আদৌ রাজধানীর মানুষ পাবেন কিনা তার সদুত্তর আজও মেলেনি। এই পরিস্থিতিতে রবিবারই দিল্লির জলমন্ত্রী অতসী দিল্লি পুলিশের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্যের অনুরোধ করেছেন। বিভিন্ন পাইপ লাইনে কারচুপি করে জল চুরি আটকানো, সেগুলির উপর আগামী ১৫দিন ধরে নজরদারি চালানোর অনুরোধ জানানো হয়। বিভিন্ন এলাকায় পাইপ লাইনে লিকেজ নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়েছে দিল্লি প্রশাসনের কাছে।

অন্যদিকে রবিবার বিজেপি সাংসদ মনোজ তেওয়ারির নেতৃত্ব বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় মাটির কলসি ভেঙে প্রতিবাদ জানায় তারা। তারই মধ্যে একটি দল ঢুকে পড়ে দিল্লির ছতরপুরের জল বোর্ডের দফতরে। সেখানে বিক্ষোভ দেখানোর পরে বিজেপি নেতাদের নেতৃত্বে মাটির কলসি ছুঁড়ে ভাঙা হয় জল বোর্ডের কাঁচের জানালা। এই ঘটনার পরেই দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের দাবি, শহরের বিভিন্ন জায়গায় যে জলের পাইপ লাইন ভাঙার অভিযোগ উঠছে, তা যে বিজেপি করছে, এই হামলা তার প্রমাণ।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...