Friday, June 26, 2026

আত্মঘাতী গোল, জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ফ্রান্সের

Date:

Share post:

জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ফ্রান্স। সোমবার রাতে তারা ১-০ গোলে হারাল অস্ট্রিয়াকে। আত্মঘাতী গোলে জিতলেন কিলিয়ান এমবাপেরা। অস্ট্রিয়ার ডিফেন্ডার ভুল না করলে তিন পয়েন্ট পাওয়াই হত না তাদের। এদিকে বিপক্ষের জালে এক বারও বল জড়াতে পারলেন না এমবাপেরা। গোল পেলেন না তিনিও ।

ম্যাচের প্রথম থেকে আক্রমণে ঝাঁপায় ফ্রান্স। পিছন থেকে শুরু হচ্ছিল তাদের আক্রমণ। প্রতিপক্ষকে মেপে নিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছিল তারা। চাপের মুখে পরেও অস্ট্রিয়া নিজেদের দুর্গ রক্ষা করে। দু’দলের লড়াই হচ্ছিল মাঝমাঠে। ম্যাচে শুরুর দিকে ফ্রান্স দু’-একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেখানে অস্ট্রিয়া সুযোগ পেলেও ধারাবাহিক ভাবে আক্রমণ করে যাচ্ছিল।কিন্তু এরই মধ্যে ম্যাচে ৩৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। ডান দিক থেকে আক্রমণে উঠে ফ্রান্স। বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বল ভাসান এমবাপে। কিন্তু কোনও সতীর্থ তাঁর নাগাল পাননি। তবে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান উবের।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ফ্রান্স। ৫৫ মিনিটে সুযোগ মিস করেন এমবাপে। মাঝমাঠ থেকে এমবাপেকে পাস দেন রাবিয়ঁ। সামনে একা গোলকিপার ছিলেন। এক গোলরক্ষককে পেয়েও কিছু করতে পারলেন তিনি। গোলের ডান দিকে শট রাখতে গিয়ে বাইরে মেরে বসেন এমবাপে। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স।

আরও পড়ুন- স্টিম্যাচকে বরখাস্ত করল এআইএফএফ

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...