Tuesday, February 3, 2026

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জের, মঙ্গলে ব্যাহত রেল পরিষেবা; দেরিতে ছাড়ছে বন্দেভারত

Date:

Share post:

আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার (Kanchanjungha Express Accident) জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের রেল পরিষেবা। নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP ) থেকে ১০ কিলোমিটার দূরে রাঙাপানি এবং চটেরহাটের মাঝে মালগাড়ি এবং কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের ফলে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে তাতে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলেও ট্রেন পরিষেবা এখনও পর্যন্ত স্বাভাবিক করা যায়নি। আপ লাইনে মাল গাড়ি চালিয়ে ট্রায়াল রান দেওয়া হয়েছে রাতে। কিন্তু ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিন সকাল থেকেই একাধিক ট্রেনের সময়সীমা বদল করেছে রেল কর্তৃপক্ষ (ER)। আপাতত যা জানা যাচ্ছে তা হল মঙ্গলবার সকাল ৫টা ৫৫ মিনিটের হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সময়সীমা ঘণ্টাখানেক পিছনো হয়েছে। পদাতিক এক্সপ্রেস, তিস্তাতোর্সা, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের রুট বদল করা হচ্ছে। ঘোরানো হয়েছে বন্দেভারতার যাত্রাপথও।

করমণ্ডল দুর্ঘটনার এক বছর যেতে না যেতেই আবার প্রশ্নের মুখে রেল। সোমবার সকালে মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তারপর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদে থাকার কোনও যোগ্যতা আছে কি তা নিয়ে সরব বিরোধীরা। দুর্ঘটনার নেপথ্যে উঠে আসছে সিগন্যাল বিভ্রাট! যেখানে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে প্রায় প্রত্যেকদিন সিগন্যালিং ব্যবস্থার মেরামতির জন্য দুর্ভোগ সহ্য করতে হয় সাধারণ মানুষকে, সেখানে ম্যানুয়াল এবং অটোনমিক সিগন্যাল দুটোই অচল থাকার কারণে পেপার সিগন্যালিং এর মাধ্যমে গাড়ি চালাতে হচ্ছে রেলকে – এর থেকে বড় অপদার্থটা আর কী হতে পারে? খেসারত দিলেন ৯ জন নিরীহ মানুষ। আহতের সংখ্যাটা বেড়েই চলেছে। ঘটনাস্থল একবার পরিদর্শন আর ক্ষতিপূরণ ঘোষণা করেই দায় সারছে কেন্দ্রীয় সরকার। মরছেন সাধারণ মানুষ, বিদেশে ঘুরছেন প্রধানমন্ত্রী।

 

spot_img

Related articles

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...