Sunday, May 31, 2026

ইডি দফতরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

Date:

Share post:

রেশন মামলায় ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এদিন বেলা ১২ টা ৫৩ মিনিটে কেন্দ্রীয় এজেন্সির দফতরে উপস্থিত হন নায়িকা। সূত্রের খবর আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। বুধবার বারোটা নাগাদ অভিনেত্রীর হিসাবরক্ষক নথি নিয়ে হাজির হন। ঘণ্টাখানেক পরেই আইনজীবী নিয়ে উপস্থিত হন টলিক্যুইন। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি (ED) তলব করেছে।

এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন যে এই ধরণের ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পাশাপাশি তিনি বলেন সামনে তাঁর একাধিক ছবি মুক্তি রয়েছে। তার আগে এমন ঘটনা বেশ বিরক্তিকর এবং এতে তাঁর সম্মানহানি হয়েছে বলেই অভিযোগ ঋতুপর্ণার। গত মাসে তাঁকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপর আজ দুপুরে হাজির হলেন তিনি।

 

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...