Sunday, April 26, 2026

বিশ্ব সঙ্গীত দিবসে নিজের লেখা গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ বিশ্ব সঙ্গীত দিবস (World Music Day)। সুর, তাল, ছন্দে ঘেরা একটা গোটা দিন উদযাপনে তৈরি সঙ্গীতপ্রেমীরা। ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষ্যে আজ দেশ বিদেশ সর্বত্র একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই সংস্কৃতি অনুরাগী। ২১ জুন, শুক্রবার আন্তর্জাতিক সঙ্গীত দিবস উপলক্ষে এক্স হান্ডেলে তিনি সব সুরপ্রেমী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, ‘আজ বিশ্ব সঙ্গীত দিবসে পৃথিবীর কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সঙ্গীতের সর্বজনীন ভাষাকে স্মরণ করার দিন। আমি সবসময়ই মনে করেছি, সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমানা হয় না। আবহমান কাল ধরে আমাদের হৃদয়ে এর স্থান। সঙ্গীতের ঝংকারেই মূর্ত হয় শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি। আমি যখন গান লিখি এবং সুর সৃষ্টি করি, তখন আমি বাংলার সেই চিরায়ত আত্মার সঙ্গেই সংযুক্ত বোধ করি, যার শ্রেষ্ঠ প্রকাশ সঙ্গীতে।’

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী তার নিজের লেখা একটি গানের লাইন পোস্ট করে সকলকে তা শোনার অনুরোধও করেন। বাবুল সুপ্রিয় সেই গানটি গেয়েছেন। আজ দিনভর রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্থার তরফে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনের ব্যস্ততা আর ডিপ্রেশনে ভুগতে থাকা জীবনে মিউজিকের গুরুত্ব যে কতটা তা নিয়েই ওয়ার্ল্ড মিউজিক ডে তে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট বেশ ভাইরাল হয়েছে।

 

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...