Monday, April 13, 2026

পাঁচ বছরে ৪৩ পরীক্ষার প্রশ্ন ফাঁস! মোদি সরকারের লাগাতার দুর্নীতির বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে চিকিৎসক প্রবেশিকা পরীক্ষার দুর্নীতির জাল ততই দীর্ঘ হচ্ছে। কোন প্রভাবশালী যোগে দেশে এনডিএ জমানায় এই দুর্নীতির বীজ বপন করা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। এবার সেই ইস্যুতেই মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কার অভিযোগ, নরেন্দ্র মোদি সরকারের লাগাতার দুর্নীতির জেরে দেশ ক্রমশ দুর্বল, অনিশ্চিত হয়ে পড়ছে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ। তিনি আরও লেখেন, গত পাঁচ বছরে দেশে ৪৩টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিজেপির শাসনকালে প্রশ্ন ফাঁসের ঘটনা আমাদের দেশের একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত তাতে কোটি কোটি যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে।

প্রিয়াঙ্কা এরপরই মনে করিয়ে দেন, ভারত বিশ্বের তরুণতম দেশ। আমাদের যুব জনসংখ্যা সবচেয়ে বেশি। আমাদের যুবসমাজকে দক্ষ ও যোগ্য করার পরিবর্তে বিজেপি সরকার তাদের দুর্বল করে দিচ্ছে।


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...