Thursday, May 14, 2026

আকাশছোঁয়া বিল! বিদ্যুতের অপচয় রুখতে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) মিটতেই ছুটি থাকলেও আকাশছোঁয়া বিদ্যুৎ বিল (Electric Bill) এসেছে স্কুলগুলিতে। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ স্কুল ও সরকারি দফতরে বিদ্যুতের অপচয় কমাতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নড়েচড়ে বসল স্কুল শিক্ষা কমিশন (School Education Commission)। ইতিমধ্যে প্রত্যেক জেলায় স্কুল পরিদর্শকদের সারপ্রাইজ ভিজিটের (Surprise Visit) নির্দেশ দেওয়া হল।

স্কুল শিক্ষা কমিশন নির্দেশ দিয়ে প্রতি জেলার স্কুল পরিদর্শকদের বলেছে, দেখা গিয়েছে স্কুল ছুটি হওয়ার পরেও একাধিক স্কুলে অকারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। অকারণে যাতে বিদ্যুৎ অপচয় না হয় সেই জন্য স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের অনুরোধ করতে বলা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের কমিশনার ডিআইদের চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন, বিদ্যুৎ অপচয় রুখতে স্কুলে স্কুলে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে হবে। এরপর কোন কোন স্কুলে এই ভিজিট করা হয়েছে তার রিপোর্ট কমিশনকে জমা দিতে হবে।

শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৭ জুন পর্যন্ত থাকবে। যদিও স্কুলগুলি থেকে জওয়ানদের স্থানান্তরিত করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। জওয়ানরা থাকাকালীনও স্কুলের ইলেকট্রিক বিল বেশি আসার অভিযোগ উঠেছিল। তাই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই এবার তৎপর হল স্কুল শিক্ষা দফতরও।


Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...