Friday, June 26, 2026

LTC: ভ্রমণ ভাতা নিয়ে নয়া নির্দেশিকা জারি অর্থ দফতরের

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের ভ্রমণ ভাতায় এলটিসিতে গাড়ি ভাড়া বাবদ টাকা পাওয়া নিয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি হল। রাজ্যের অর্থ দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। গাড়ি ভাড়া বাবদ প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৬ টাকা দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সংক্রান্ত বিষয় অনুমোদনের জন্য অর্থ দফতরের কাছে না পাঠিয়ে দফতর গুলিকে নিজেদেরই সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে রাজ্যে সরকারি কর্মীরা এলটিসি’তে কয়েক বছর অন্তর সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য ট্রেন বা বিমানের টিকিটের দাম পান। কিন্তু গাড়ি ভাড়া করলে কত টাকা পাওয়া যাবে তা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম ছিল না। ফলে গাড়ি ভাড়ার বিল পেশ করলেও তা অনেক সময় দেওয়া হতো না। আবার কোনও কোনও সময় গাড়ির অত্যধিক ভাড়ার বিল পাশ হয়ে যেত এমন অভিযোগও উঠেছে। এই সংক্রান্ত সমস্যা নিরসনেই এবার সুনির্দিষ্ট বিধি জারি করা হলো।

আরও পড়ুন- কুলদীপের দাপট, সুপার আটে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...