Friday, June 26, 2026

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির ইংল্যান্ডের ম্যাচের পরিকল্পনা শুরু রোহিতের

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ৯২ রান করেন তিনি। অল্পের জন্য হাতছাড়া শতরান। যদিও তাতে আক্ষেপ নেই রোহিতের। জানালেন , শতরান না হওয়ায় আমার কোনও আফসোস নেই।

এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “ শতরান না হওয়ায় আমার কোনও আফসোস নেই। আমি আগেই বলেছি, ৫০ বা ১০০ রান আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাজ বোলারদের চাপে রাখা। তার জন্য আক্রমণাত্মক ক্রিকেট জরুরি। এটাই আমাদের খেলার ধরন। এটা আমরা বদলাব না।“

সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। এই ইংরেজদের কাছেই ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছিল ভারত। আবার সেমিতে সামনে ইংল্যান্ড। যদিও এই নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক। তিনি বলান ,” আমরা আলাদা কিছু করতে চাইছি না। যে ক্রিকেট খেলছি সেটাই পরেও খেলব। কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই। সবাইকে বলেছি, স্বাধীন ভাবে খেলতে। চাপ না নিতে। এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হব।“

এদিকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার সেখানে ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ম্যাচের জন্য রাখা হয়নি কণ রির্জাভ ডে। তবে জানা যাচ্ছে এই ম্যাচের জন্য প্রয়োজনে ২৫০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় ম্যাচ করানোর চেষ্টা করা যেতে পারে।

আরও পড়ুন- আজ ইউরোতে ফ্রান্স বনাম পোলান্ড, ম্যাচে নামতে পারেন এমবাপে

 


Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...