Saturday, May 23, 2026

বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বার্বাডোজে বিপ্লব ঘটিয়ে নয়া ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া(India won T-20 World Cup)।টানটান উত্তেজনা প্রতিমুহূর্তে টেনশন কাটিয়ে শেষমেষ ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) জিতেছে ভারত। জয়ের আনন্দে ভেসেছে সারা দেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা।

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টিম ইন্ডিয়ার অসামান্য সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে আমার আন্তরিক অভিনন্দন!’

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বিশ্বকাপ জয়ের পর রোহিত ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যান্যরা। শনিবারের ফাইনাল খেলা গড়িয়েছে মধ্যরাত পর্যন্ত আর সেখানেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

এরপর গোটা রাতজুড়ে অকাল দীপাবলি দেখেছে দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় মানুষের উল্লাস চোখে পড়েছে। সমাজমাধ্যমের পাতায় ভারতীয় ক্রিকেটারদের কান্নার মুহূর্ত চোখে জল এনেছে দেশবাসীর। ১৭ বছর পর ঘরে এলো টি-টোয়েন্টির খেতাব।

 

Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...