Thursday, May 14, 2026

প্রাকৃতিক দুর্যোগে রাজধানীতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! আগামী ৪ দিন জারি সর্তকতা

Date:

Share post:

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি (Delhi Rain)। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এগারো জনের মৃত্যু সংবাদ মিলেছে। মৃতদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজধানীর বহু এলাকা এখনও জলমগ্ন। এই অবস্থায় আগামী চার দিন ভারী বৃষ্টির কারণে সতর্কতা (Rain alert) জারি করল মৌসম ভবন (IMD)।

দিল্লি, উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের প্রায় সব রাজ্যই বৃষ্টিতে বিপর্যস্ত। কয়েক মাস ধরে চলা গরম আর তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে রাজধানীর জীবনযাত্রা। একাধিক রাস্তা দুই থেকে তিন ফুট পর্যন্ত জলের নীচে। আন্ডারপাসগুলির অবস্থাও শোচনীয়।জমা জলে ডুবে মৃত্যু চার শিশু-সহ ছ’জনের। এর মধ্যে আবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা।

আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্ষার মরসুমে দিল্লিতে ৬৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। কিন্তু শুধু শুক্রবারই গোটা মরসুমের এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গিয়েছে। রবি ও সোমে বৃষ্টির পাশাপাশি প্রায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এক দিনে ২২৮ মিলিমিটার বৃষ্টির জেরে প্লাবিত গোটা রাজধানী। খারাপ আবহাওয়ার জেরে কাংড়া, কুলু এবং সোলানে বহু রাস্তা বন্ধ। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার।উত্তরাখণ্ডের হরিদ্বারে ভারী বৃষ্টির জেরে বিপদসীমা ছুঁয়ে ফেলেছে গঙ্গা। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...