Tuesday, May 26, 2026

নিমতায় শ্যুটআউট, বাড়ির সামনে গুলিবিদ্ধ প্রৌঢ়

Date:

Share post:

বারাকপুর, বেলঘরিয়ার পর এবার নিমতা (Nimta)।শ্যুটআউটের (Shootout) ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর ৫২-র এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital) ভর্তি করা হয়েছে। আগ্নেয়াস্ত্রসহ ধৃত ১।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে ওই ব্যক্তির বচসা শুরু হয়। সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপরই গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। পেটে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত প্রতিবেশীকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ (Nimta Police) ।

 

Related articles

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...