Sunday, June 7, 2026

কেন কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দ্রাবিড়? জানালেন জয় শাহ

Date:

Share post:

ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপের পর আর টিম ইন্ডিয়ার কোচে পদে থাকতে চাননি দ্রাবিড়। কেন আর কোচের পদে থাকলেন না রাহুল? সেই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানান, পরিবারকে সময় দিতে চান দ্রাবিড়।

এই নিয়ে জয় শাহ বলেন, “ পরিবারকে সময় দিতে চান দ্রাবিড়। সেই কারণেই কোচের দায়িত্ব ছাড়তে চান। আমিও আর জোর করিনি থাকার জন্য।“ এরপর তিনি আরও বলেন, “ গত সাড়ে পাঁচ বছর ধরে দ্রাবিড় ভাই ভারতীয় ক্রিকেটের সেবা করছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিন বছর সেই দায়িত্ব সামলেছেন। গত আড়াই বছর ধরে ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করেছেন তিনি।”

এদিকে ৬ জুলাই থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। ইতিমধ্যেই দল নিয়ে রওনা হয়েছেন তিনি। জানা যাচ্ছে, ভারত নতুন কোচ পাবে শ্রীলঙ্কা সফরের আগে।

আরও পড়ুন- প্রকাশ্যে এল ডুরান্ড কাপের দিনক্ষণ, কবে থেকে শুরু ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট ?


Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...