Saturday, March 14, 2026

কাঞ্চনজঙ্ঘার পরে কাঞ্চনকন্যা, চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা

Date:

Share post:

রেলের চূড়ান্ত গাফিলতি ও গোটা ব্যবস্থার হাজারো খামতি নিয়েই রোজ হাজার হাজার ট্রেন চালাচ্ছেন চালকরা। কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় যা আরও একবার প্রমাণিত। আর তার থেকেই শিক্ষা নিয়ে এখন আরও সতর্ক শিয়ালদহ বিভাগের দূরপাল্লার রেলের চালকরা। তারই জেরে শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাঁচল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। সেই সঙ্গে উত্তরের চা বাগানের স্থানীয় বাসিন্দারা বিপদের হাত থেকে রক্ষা পেলেন।

শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস মঙ্গলবার চালসা থেকে মালবাজারের দিকে আসার পথে চালক দেখতে পান শোনগাছি এলাকার রেলগেটটি খোলা। এই রুটে দূরপাল্লার ট্রেন চালান যে তাঁদের রেলগেট ও সিগনালের আন্দাজ থাকাই স্বাভাবিক। সেই মতো রেলগেটের দিকে নজর করতেই তিনি দেখেন রেলগেট খোলা। আশ্চর্যজনকভাবে সিগনাল সবুজ। অর্থাৎ রেলগেট বন্ধ থাকবে সেই আশাতে সিগনাল বদলে গিয়েছে। অথচ খোলা রেলগেট দিয়ে পেরিয়ে যাচ্ছে সাইকেল, বাইক থেকে চারচাকা গাড়ি।

অত্যন্ত দ্রুততায় এমার্জেন্সি ব্রেক কষেন কাঞ্চনকন্যার চালক। ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে ফেলেছে। কিন্তু অল্পের জন্য এড়ানো যায় দুর্ঘটনা। আর এরপরেই চালক সহ বাকি রেলকর্মীদের নজর যায় রেলগেটের ঘরটিতে। সেখানেও গেটম্যানকে দেখতে না পেয়ে সন্দেহ হয় রেলকর্মীদের। যদিও গেটম্যানের ঘরে গিয়ে তাঁরা দেখতে পান ঘরেই রয়েছেন তিনি। শুধু রেলগেট ফেলতে ভুলে গিয়েছিলেন। ঘটনায় তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

একমাসও হয়নি, এই উত্তরের জেলাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ক্ষত শুকানোর আগেই ফের রেলের গাফিলতিতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল উত্তরের জেলাতেই। সোনগাছি চা বাগান এলাকায় জনবসতি কম হলেও এই রেলগেটে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। চালক শুধুমাত্র সিগনালের উপর ভরসা রেখে গাড়ি চালালেই ঘটে যেতে পারত আরও এক দুর্ঘটনা।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...