Saturday, April 18, 2026

গ্যাংস্টার সুবোধ সিংয়ের শাগরেদকেও হেফাজতে নিতে চায় সিআইডি

Date:

Share post:

আগামী ১৭ জুলাই পর্যন্ত সিআইডি হেফাজত হল গ্যাংস্টার সুবোধ সিংয়ের (Subodh Singh)। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আনা হল ভবানী ভবনে। ডাকাতি, হুমকি থেকে খুনি-জেল থেকে কীভাবে সুবোধের নেটওয়ার্ক? পাটনার জেলে বসে কীভাবে বাংলায় অপারেশন সুবোধের? তার লিঙ্কম্যান কে? কারাই বা বরাত দিত? হেফাজতে নিয়ে এবার জানতে চায় সিআইডি।

এ রাজ্যে রানিগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরে মণীশ শুক্লা খুন, বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ সুবোধের বিরুদ্ধে। গ্রিন করিডর করে আসানসোল থেকে কলকাতায় আনা হয় গ্যাংস্টারকে।

অন্যদিকে, গ্যাংস্টার সুবোধ সিংয়ের (Subodh Singh) পর বেউড় জেল থেকে নিয়ে আসা হল সুবোধের শাগরেদ রওশন ওরফে তাঁতিয়াকে। আজ, বৃহস্পতিবার রওশনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে সিআইডি। রওশনের বিরুদ্ধেই জেল থেকে ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন করার অভিযোগ আছে।

আরও পড়ুন: আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা

 

Related articles

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...