Sunday, May 17, 2026

সারদা মামলায় ইডির ৬৫ পাতার চার্জশিটে চিদাম্বরমের স্ত্রী নলিনীর বিরুদ্ধে কী অভিযোগ ?

Date:

Share post:

সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী। শুক্রবার তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডির প্রায় ৬৫ পাতার চার্জশিটে নলিনীর বিরুদ্ধে সারদা মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের থেকে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটের সঙ্গে ১১০০ পাতার নথি জমা করা হয়েছে আদালতে।সারদা মামলায় তিন নম্বর চার্জশিট শুক্রবার বিচারভবনে জমা পড়ার পরেই বিচারকের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি ভর্ৎসনা করে জানান, ১১ বছর পর চার্জশিট কেন? ক্ষোভ প্রকাশ করে বিচারক এ-ও জানান, তিনি আইনি সংস্থার মুখপাত্র নন। তাঁকে এই নথি পড়তে হবে। আদালতে সারদা মামলা নিয়ে নথি জমা পড়লেও তা গৃহীত হয়নি।

ইডি সূত্রে জানা গিয়েছে, নলিনী দেড় কোটি টাকা নিয়েছিলেন সারদার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে। এর আগে এই বিষয়ে নলিনী জানিয়েছিলেন, তিনি একজন আইনজীবী হিসাবে পরামর্শ দেওয়ার বিনিময়ে ওই অর্থ কনসালটেন্সি ফি হিসাবে নিয়েছিলেন। যদিও ইডি দাবি করেছে, ওই অর্থ সেই সময় নলিনীকে দেওয়া হয়েছিল ‘প্রোটেকশন মানি’ হিসাবে।

কারণ, নলিনী ওই টাকা সারদা কর্তার কাছ থেকে নিয়েছিলেন ২০১১-১২ সালে। সেই সময় তাঁর স্বামী চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইডির গোয়েন্দাদের অভিযোগ, ওই অর্থ আইনজীবী নলিনীকে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হিসাবে নলিনীকে দিয়েছিলেন সারদা প্রধান।সেই সময় বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে নিজের ব্যবসা ছড়িয়ে দিচ্ছিলেন সুদীপ্ত। উত্তর-পূর্ব ভারতে ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল নামে একটি সংবাদ চ্যানেলের সঙ্গে ২০১২ সালে ৪২ কোটি টাকা চুক্তি হয়েছিল সারদা কর্তা সুদীপ্তের। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ফ্রন্টিয়ার নিউজ চ্যানেলের এডিটর মনোরঞ্জনা সিং যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সুদীপ্ত এবং নলিনীর। পরে সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী-র সঙ্গে সুদীপ্তের পরিচয় আরও বাড়ে। তার কারণ, সেই সময়েই দু’পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি। যদিও নলিনী ওই অর্থ আইনজীবীর পরামর্শ মূল্য হিসাবে নেওয়ার কোনও প্রমাণ দিতে পারেননি।

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...