Monday, April 13, 2026

আচমকা হৃদরোগে প্রয়াত ঊষা উত্থুপের স্বামী! মঙ্গলবার বিকেলে কলকাতায় শেষকৃত্য

Date:

Share post:

প্রয়াত গায়িকা (Singer) ঊষা উত্থুপের (Usha Utthup) স্বামী জানি চাকো উত্থুপ। মৃত্যুকালে বিশিষ্ট সঙ্গীতশিল্পীর স্বামীর বয়স হয়েছিল ৭৮ বছর। সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঊষা উত্থুপের স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে জানি চাকো উত্থুপের (Jani Chacko Utthup)।

পরিবার সূত্রে খবর, এদিন সকালে স্টুডিওতে গিয়েছিলেন গায়িকা। কিন্তু স্বামীর অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তিনি। যদিও ততক্ষণে সব শেষ। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে গায়িকার স্বামীর। উল্লেখ্য, কলকাতাতেই প্রথম দেখা হয়েছিল ঊষা এবং জানির। কিন্তু সেইসময় বিবাহিত ছিলেন ঊষা। তাঁর প্রথম স্বামীর নাম রামু। পরবর্তীতে রামুর সংসার ছেড়ে জানির হাত ধরেছিলেন ঊষা। শুরু করেছিলেন জীবনের নয়া ইনিংস। তবে এদিন স্বামীকে হারিয়ে শোকাহত গায়িকা। তিনি একেবারেই কথা বলার মতো অবস্থায় নেই বলেই জানিয়েছেন গায়িকার আপ্তসহায়ক। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রয়াত চাকোর কোনও অসুস্থতা ছিল না। প্রতিদিন সকালে একসঙ্গে বসে চা খেতেন দম্পতি। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন চা, প্রাতরাশ সেরে খানিক গল্পও করেন দুজনে। তারপরেই সব শেষ। চাকো ‘টি এস্টেট’-এর কর্মী ছিলেন। দম্পতির একটি পুত্রসন্তান ও কন্যাসন্তান রয়েছেন।

তবে আপাতত প্রয়াত জানি চাকোর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। ইতিমধ্যেই চাকো এবং সঙ্গীতশিল্পীর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে। দুই পরিবারের অধিকাংশ সদস্য থাকেন দক্ষিণ ভারতে। মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছবেন তাঁরা। বিকেলেই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


Related articles

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...